সংবাদ শিরোনাম

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত


খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃক্ষরোপণ, দোয়া ও স্মরণ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় কুয়েট স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ কমিটির তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কুয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিবসের কর্মসূচিতে জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মানবিক, দায়িত্বশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাঁদের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করে কুয়েট পরিবার।

Advertisement
Advertisement
Advertisement