তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে বিএনপি নেতাদের শোক ; দোয়ার আয়োজন
খুলনা ব্যুরো :
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর-এর সম্পাদক এবং এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় স্বাক্ষর করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্যসচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীসহ অন্য নেতারা।
বিবৃতিতে নেতারা বলেন, মায়ের মৃত্যু সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের প্রার্থনা জানান।
আপরদিকে পারিবারিক সুত্র জানায় আজ ১৭ জুলাই শুক্রবার বাদ জুমআা পূর্ব বানিয়াখামার বড় মসজিদ প্রাঙ্গনে মরহুমার রুহের মাগফেরাত কামনা সহ দোয়ার আয়োজন করা হয়েছে।