বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন

খুলনা ব্যুরো :

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ক্ষুদ্রচাকশ্রী এলাকায় একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদের সামনে “যুবসমাজ ও এলাকাবাসী” ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাহিদা-মোহাম্মদ দম্পতির পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে কৌশলে যুবকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অর্থ আদায় এবং টাকা না দিলে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে ধরেন বক্তারা।

স্থানীয়দের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকায় সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে এবং যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কা বাড়ছে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।