সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত
আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি : বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে সাইকেল র্যালী হয়েছে । শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে শত শত শিক্ষার্থী অংশগ্রহন করেন।
সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইসলামের অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন , অফিস সম্পাদক আরিফ বিল্লাহ এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন,প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলাম সহ আরো অনেকে।