বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ১
খুলনা ব্যরো :
বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাট।
বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে পরিচালিত অভিযানে কররী গ্রামের বাসিন্দা মোতাহার মোড়ল (৪৪)-এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার মোতাহার মোড়ল মাহাতাব মোড়লের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান উদ্ধারকৃত আলামতের মধ্যে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।