২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুকৃবিতে চারা রোপণ
মাসুদ আল হাসান,খুলনা :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও ফুলের চারা রোপণের মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টি এবং প্রায় ছয় লাখ কর্মসংস্থান তৈরির অঙ্গীকার করা হয়েছে।