খুলনার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী- স্ত্রী নিহত

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী- স্ত্রী  নিহত

খুলনা ব্যুরো  :

খুলনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌণে ৯টার দিকে  দৌলতপুর থানার রেলিগেট এলাকায় খুলনা -যশোর মহাসড়কে উক্ত  মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন  খুলনা মহানগরীর বয়রা এলাকার শেখ তানভীর আহমেদ এবং তার স্ত্রী লামিয়া বেগম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement