যশোর সীমান্তে তিন মাসে ৮৪ কোটি টাকার মাদক সহ চোরাচালান পণ্য জব্দ

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন   |   খুলনা

যশোর সীমান্তে তিন মাসে ৮৪ কোটি টাকার মাদক সহ  চোরাচালান পণ্য জব্দ

খুলনা ব্যুরো :

যশোর ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের প্রথম তিন মাসে ৯১ জন আসামিসহ প্রায় ৮৩ কোটি ৯৯ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২ কেজি ৬২০ গ্রাম স্বর্ণ, ১৫৫ কেজি ৭৬০ গ্রাম হিরক, সাড়ে ১০ কেজি রৌপ্য, ৪২টি অস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি। এছাড়া ২ হাজার ৩৬৯ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬ হাজার ৭৭১ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন ও ৪ হাজার ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালে যশোর রিজিয়নে পৃথক অভিযানে ৪২০ জন আসামিসহ মোট ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement