চিতলমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬৯৬ এর মধ্যে উপস্থিত ৪৯৮ পরীক্ষার্থী

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন   |   খুলনা

চিতলমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬৯৬ এর মধ্যে  উপস্থিত ৪৯৮ পরীক্ষার্থী

খুলনা ব্যুরো :

বাগেরহাটের চিতলমারী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হয়। পরীক্ষা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।

উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও প্রাথমিক শিক্ষা অফিসের সমন্বয়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এ পরীক্ষায় মোট ৬৯৬ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল ৪৯৮ জন। অনুপস্থিত ছিল ১৯৮ জন শিক্ষার্থী, যার মধ্যে ১৩৭ জন ছাত্রী ও ৬১ জন ছাত্র। বাংলা বিষয়ের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় ও একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা পরীক্ষার সার্বিক তদারকি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

পরীক্ষার সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলবে।

Advertisement
Advertisement
Advertisement