কুয়েটে ভিসির সঙ্গে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ মহোদয়ের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) অপরাহ্নে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)।
সাক্ষাৎকালে কেএমপি কমিশনার উপস্থিত সকলকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানসমূহ নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় পুলিশি সহায়তা প্রদানের আশ্বাস দেন।