খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বাংলা নববর্ষ উদযাপন

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের বাংলা নববর্ষ উদযাপন

খুলনা ব্যুরো :

উৎসবমুখর পরিবেশে খুলনায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উদযাপন করেছে বাংলা নববর্ষ। নতুন বছরকে বরণ করে নিতে ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজন করা হয় নানা বিশেষ কর্মসূচি, যা কর্মরত সদস্যদের মাঝে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ এপিবিএন-এর অধিনায়ক জনাব এম. এম. সালাহউদ্দীন। তিনি ব্যাটালিয়নের বিভিন্ন পোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

অধিনায়ক তাঁর বক্তব্যে সকল সদস্যের সুস্বাস্থ্য, কল্যাণ ও পেশাগত সাফল্য কামনা করেন। পাশাপাশি নতুন বছরকে আরও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও কর্মোদ্যমের সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

উৎসবের আনন্দঘন মুহূর্তে ব্যাটালিয়নের সদস্যদের মাঝে দেখা যায় নতুন প্রত্যাশা ও অঙ্গীকারের প্রতিফলন। বাংলা নববর্ষের আলোয় সবার জীবন উদ্ভাসিত হোক—এই প্রত্যাশায় একে অপরকে শুভেচ্ছা জানান তারা।

সবশেষে, ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয় বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।