খুলনায় একুশে টেলিভিনের ২৭ বছরে পদার্পণ এবং বর্ষবরণ অনুষ্ঠান
খুলনা ব্যুরো :
১৪ এপ্রিল ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির ২৭ বছরে পদার্পণ এবং বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে খুলনা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
একুশে টেলিভিশনের ২৭ বছর পদর্পণে মাননীয় পুলিশ কমিশনার সকল কলাকুশলী, পাঠক এবং শুভান্যুধায়ীদের নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় একুশে টেলিভিশনের খুলনাস্থ কলাকুশলী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।