কেএমপির চার পুলিশ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জে বদলি

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন   |   খুলনা

কেএমপির চার পুলিশ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জে বদলি

খুলনা ব্যুরো :

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে চারজন পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন- মোঃ তুহিনুজ্জামানকে  রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে। মোঃ সানোয়ার হোসেন মাসুমকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে। শেখ মাহামুদ বাসারকে  বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়া  খুলনা সদর থানার কবির হোসেনকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে। 

জানা গেছে, অতিরিক্ত আইজিপি (এ্যাডমিন) এ.কে.এম হাফিজ আক্তার স্বাক্ষরিত ১২ এপ্রিলের এক পত্রে উপরোল্লিখিত  বদলির আদেশ জারি করা হয়। পুলিশ প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এই বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement