খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনা, ১৩ এপ্রিল (সোমবার): আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রটির উপপরিচালক খাতুনে জান্নাত।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং কেন্দ্রের সহকারী পরিচালকবৃন্দ।
প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে আরও দক্ষতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি খুলনা জেলার জলাবদ্ধতা, লবণাক্ততা এবং সুপেয় পানির অভাবসহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয়ভাবে মতামত প্রদান ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।