খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. রফিকুস সালেহীন
খুলনা ব্যুরো :
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীন।
রবিবার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
ডা. রফিকুস সালেহীন দীর্ঘদিন ধরে চিকিৎসা শিক্ষা ও সার্জারি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার এই নিয়োগে সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।