বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ আল হাসান ,খুলনা ব্যুরো :
বাগেরহাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাট।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন সি অ্যান্ড বি বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মৎস্য আড়তের সামনে কাটাখালি-টু-বাগেরহাট সদর পাকা সড়কের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত মোজাম্মেল হক ভূইয়ার মেয়ে শারমিন আক্তার (২০) এবং বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামের মৃত সৈয়দ সুজা মিয়ার ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।