বাংলা নববর্ষকে ঘিরে কুয়েটের বর্ণাঢ্য আয়োজন

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন   |   খুলনা

বাংলা নববর্ষকে ঘিরে কুয়েটের বর্ণাঢ্য আয়োজন

খুলনা ব্যুরো :

উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। আগামী ১৪ এপ্রিল 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালনায় পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এতে থাকবে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যনির্ভর বিভিন্ন আয়োজন।

সকাল ৯টায় অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘শত কণ্ঠে বর্ষবরণ’ সংগীতানুষ্ঠান। এরপর সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

দিনব্যাপী বৈশাখী মেলার পাশাপাশি আয়োজন করা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে বাউল সঙ্গীত, ম্যাজিক শো, ট্রেজার হান্ট, মোরগ লড়াই, সার্কাস শো, নাগরদোলা ও গ্রামীণ ঐতিহ্যভিত্তিক নানা আয়োজন।

এছাড়া বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলার মাঠে অস্থায়ী মঞ্চে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) কার্যালয়।

Advertisement
Advertisement
Advertisement