খুলনা মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনা মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন

খুলনা ব্যুরো :

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল) খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাবিত জমি সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট সার্ভেয়াররা উপস্থিত ছিলেন। এ সময় প্রস্তাবিত জমির অবস্থান, পরিমাণ ও অধিগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় দুটি প্রতিষ্ঠার জন্য ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement