খুলনায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের সহযোগী ফয়সাল আটক

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমের সহযোগী ফয়সাল আটক

খুলনা ব্যুরো :

খুলনার টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর কথিত প্রধান ফয়সালকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, নুর আজিমের অনুপস্থিতিতে ফয়সাল ওই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এবং খুলনার শীর্ষ সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ফয়সালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement