সংবাদ শিরোনাম

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক পুত্র আটক

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ঘাতক পুত্র আটক

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা উপজেলায় ছেলের লাঠির আঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ছেলে তার মাকে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করে।

এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন।

পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।