সংবাদ শিরোনাম

খালিশপুরে অকটেন চুরির সময় পাঁচজন আটক, জরিমানা

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন   |   খুলনা

খালিশপুরে অকটেন চুরির সময় পাঁচজন আটক, জরিমানা



খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো এলাকায় ড্রামভর্তি অকটেন চুরির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা।

জানা যায়, মা ফিলিং স্টেশন, ভায়নার মোড়, মাগুরার ম্যানেজার রানা (৩৪)-এর নির্দেশে খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১ নম্বর লরি থেকে ড্রামে অকটেন চুরি করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ম্যানেজার রানা (৩৪), এসিস্ট্যান্ট হেল্পার সম্রাট (১৬), হেল্পার মিন্টি (৩৮), বিল্লাল (৪০) এবং ড্রাইভার ইমরান (৩৬)। তাদের সবার বাড়ি খুলনার খালিশপুর এলাকার কাশিপুরে।

পরে খুলনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ধারা ২০(১) অনুযায়ী আটক পাঁচজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।