সাংবাদিক পরিচয়ে চলাফেরা, বিদেশি পিস্তল ও মোটরসেইকেল সহ দুই যুবক আটক

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন   |   খুলনা

সাংবাদিক পরিচয়ে চলাফেরা, বিদেশি পিস্তল ও মোটরসেইকেল সহ দুই যুবক আটক

খুলনা ব্যুরো :

খুলনা নগরীতে সাংবাদিক পরিচয়ে চলাফেরা করা দুই যুবককে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। 

৭ এপ্রিল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে নগরীর বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকার বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, মামুন মোল্লা নিজেকে “SAS TV 24” নামের একটি অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন। সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও লাল রঙের হরনেট হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement
Advertisement