সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপণ ও খাল পরিস্কার

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ

“পানির প্রবাহ যেখানে, সাফল্যের হাসি সেখানে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ,খাল পরিস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণ সায়ের খালপাড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল পরিস্কারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আহম্মদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাব-ইন্সপেক্টর এসআই মমতাজ বেগম, গোফরইমপ্যাক্ট প্রকল্পের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার (জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট) বনানী দাশগুপ্ত বাসন্তী, রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের পৌরসভা কো-অর্ডিনেটর সবুজ কুমার সাহা, WOMO-এর নাসরিন সুলতানা মৌসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Advertisement
Advertisement
Advertisement