বিদ্যুৎ সাশ্রয়ে খুলনায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন   |   খুলনা

বিদ্যুৎ সাশ্রয়ে খুলনায় সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

খুলনা ব্যুরো :

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা জেলার সকল শপিংমল, মার্কেট ও খুচরা দোকান প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক জনস্বার্থ নিশ্চিত করতে জেলার আওতাধীন সকল শপিংমল, মার্কেট ও খুচরা দোকান প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এছাড়া সকল বিলবোর্ড ও বিজ্ঞাপন বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দেশ অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
Advertisement
Advertisement