মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে দুচোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন   |   খুলনা

মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে দুচোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে

খুলনা ব্যুরো :

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার চুনখোলার সাহিদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শুকুর আলী মৃধা (৪৫) উপজেলার কাঁচনা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাতে একটি মাছের ঘের থেকে মাছ চুরির সময় তাকে আটক করে স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। একপর্যায়ে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয় এবং তার দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে আহত অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement