খুলনার শিরোমনি পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনার শিরোমনি পুলিশ লাইন্সে  সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

খুলনা ব্যুরো  :

খুলনার শিরোমনি পুলিশ লাইন্সে জেলা পুলিশের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল।

প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার। এ সময় তিনি কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা।

এ ছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement