খুলনায় পদ্মা অয়েল ডিপো পরিদর্শন, পেট্রোলে ১৭২ লিটার তারতম্য

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় পদ্মা অয়েল ডিপো পরিদর্শন, পেট্রোলে ১৭২ লিটার তারতম্য

খুলনা ব্যুরো :

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে খুলনায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের দৌলতপুর ডিপো পরিদর্শন করা হয়েছে।

গত ৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাতের সার্বিক নির্দেশনায় এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত নেতৃত্ব প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, সহকারী কমিশনারবৃন্দ, খুলনাস্থ পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপকগণ এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।



অভিযানকালে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের দৌলতপুর ডিপোতে সংরক্ষিত জ্বালানি তেলের ট্যাংকের পরিমাপ কার্যক্রম সম্পন্ন করা হয়। পরিমাপ শেষে একটি তৈলাধারে সংরক্ষিত পেট্রোলের তাত্ত্বিক পরিমাণের সঙ্গে বাস্তব পরিমাপের তুলনায় ১৭২ লিটার তেলের তারতম্য পরিলক্ষিত হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement