বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ: সতর্ক থাকার আহ্বান হুইপের

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন   |   খুলনা

বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ: সতর্ক থাকার আহ্বান হুইপের

প্রতিদিনের দেশ ডেস্ক :

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি বলেছেন, চলমান আন্তর্জাতিক অস্থিরতা অব্যাহত থাকলে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও প্রভাব পড়তে পারে।

শুক্রবার ৩ এপ্রিল ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান আশঙ্কা প্রকাশ করে বলেন, বৈশ্বিক সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী কয়েক মাসে রাজধানী ঢাকার মানুষের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়তে পারে এবং অনেকেই নিরাপদ স্থানের সন্ধান করতে বাধ্য হতে পারেন।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী অস্থিরতা বাংলাদেশের স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সময়ের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বক্তব্যে দেশবাসীকে ধৈর্য ধারণ, সচেতন থাকা এবং উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান সংসদের হুইপ।

Advertisement
Advertisement
Advertisement