খুলনায় লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা এলাকায় লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লিলি কুণ্ডু (৪৯) নিহত হয়েছেন। ঘটনায় তার স্বামী অমর কুণ্ডু (৫৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিলি কুণ্ডু বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা।তিনি সকালে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন।

স্থানীয়রা জানায়, বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা দ্রুতগামী ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিলি কুণ্ডু ঘটনাস্থলেই মারা যান এবং স্বামী গুরুতর আহত হন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, “ঘাতক বাস ও চালক সাগর (২৬) কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement