খুলনায় পুলিশ কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ-এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১ টায় বয়রা পুলিশ লাইন্স লাউঞ্জ-২ এ কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার কেএমপি’র পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ব্যক্তিগত জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ও সদ্য ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদসহ কেএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ।