সংবাদ শিরোনাম

খুলনার বটিয়াঘাটায় আধুনিক বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রশিক্ষণ

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনার বটিয়াঘাটায় আধুনিক বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রশিক্ষণ

খুলনা ব্যুরো  : 

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামে ২৫ মার্চ বুধবার  “বীজ উৎপাদন ও সংরক্ষণ” বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা লোকজ (LoCOS)-এর আয়োজনে এবং মিজরিও-জার্মানীর সহযোগিতায় পরিচালিত “Farmers Led Agricultural Development for Livelihood Improvement Project”-এর আওতায় এই প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ঝড়ভাঙ্গাসহ মোট ০৫টি গ্রামের ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে বীজ নির্বাচন, উন্নত পদ্ধতিতে বীজ উৎপাদন, সংগ্রহ ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে সহায়কের দায়িত্ব পালন করেন লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ এবং প্রোগ্রাম অফিসার মিলন কান্তি দাশ।

প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঠ পর্যায়ের ব্যবহারিক সেশন। ঝড়ভাঙ্গা গ্রামের কৃষক বাসুদেব মল্লিকের ব্রি-১০৮ ধানক্ষেতে অংশগ্রহণকারীদের নিয়ে সরাসরি বীজ ধান সংরক্ষণের বিভিন্ন ধাপ প্রদর্শন করা হয়। এতে কৃষকরা হাতে-কলমে শিখতে পারেন কীভাবে মানসম্মত বীজ নির্বাচন, শুকানো এবং সংরক্ষণ করলে ফলন বৃদ্ধি পায়।

অংশগ্রহণকারী কৃষকরা প্রশিক্ষণটিকে অত্যন্ত উপযোগী বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে এই জ্ঞান কাজে লাগিয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।