বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

খুলনা ব্যুরো :

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

ভোর ৫টা ৫৯ মিনিটে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোঃ বাতেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement