সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। 

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।  শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।


পরে সকাল ৮ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক,জেলা প্রশাসক মিস্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ আরো অনেকে।

Advertisement
Advertisement
Advertisement