সাতক্ষীরায় হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রি বন্ধ

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রি বন্ধ

খুলনা ব্যুরো :

সাতক্ষীরা জেলা প্রশাসন হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল বিক্রি নিষিদ্ধ করেছে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে জেলার সকল পেট্রোল পাম্পে নির্দেশনা কার্যকর করা হয়েছে।

জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল লাইনের দীর্ঘতা ও যানজট সৃষ্টি হয়েছে। মহেশ্বর কাটি, বুধহাটা, এবি খান, মোজাহার, আলিপুর ও কপোতাক্ষসহ পাম্পগুলোতে শত শত মোটরসাইকেল সরবরাহের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল।

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার জানান, সরবরাহ স্বাভাবিক থাকলেও ভিড় কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে তেল বিক্রি করতে হবে। এছাড়া, অনিয়মের কারণে কিছু দোকানে তেল বাড়তি দামে বিক্রি করা হচ্ছে, যা নিয়ন্ত্রণে আনার জন্যও এই নির্দেশনা জারি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement