সংবাদ শিরোনাম

যশোরে আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন   |   খুলনা

যশোরে আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

খুলনা ব্যুরো :

যশোর সদর উপজেলার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এমএম কলেজের পুরাতন ছাত্রাবাসের সামনে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে যৌথ টহল পরিচালনা করেছে প্রশাসন।

 ২৯ জানুয়ারি বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ টহল পরিচালিত হয়।

টহল চলাকালে ছাত্রাবাসের দেয়ালে ধানের শীষ প্রতীকের পোস্টার সাঁটানোর দায়ে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭(গ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় একটি ইজিবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার সাঁটানোর দায়ে জামায়াত প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানিয়েছে, নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।