গোমস্তাপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন   |   রাজশাহী

গোমস্তাপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আশরাফুল ইসলাম:  
 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলার আরুখা জোড়ার মোড় ও বড় তেঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আরুখা জোড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল আলী (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ লিটার চোলাইমদ ও ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এদিকে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বড় তেঘরিয়া গ্রামে পৃথক আরেকটি অভিযানে মো. মনিরুল ইসলাম (৬৬) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ দুই ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
Advertisement
Advertisement
Advertisement