নাচোলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত: দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত: দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি ২৫ মার্চের কালরাত্রিতে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।

​তিনি বলেন, "শহীদদের রক্তে ভেজা এই জনপদকে আমাদেরই রক্ষা করতে হবে। নাচোল উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।" তিনি আরও বলেন, ​"দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে নাচোল উপজেলাকে দুর্নীতি, চাঁদাবাজ এবং মাদকমুক্ত একটি সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। এই লড়াইয়ে কোনো বিভেদ নয়, বরং ঐক্যই আমাদের মূল শক্তি।"

​নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা রাজিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওবাইদুর রহমান, অধ্যক্ষ, নাচোল মহিলা কলেজ, প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা আমীর, ​আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, ​মনিরুল ইসলাম, পৌর আমীর, ডাঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর,  ওসি তদন্ত ।

​এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

​সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে নাচোল উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। আপনাদের সকল ধরনের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠান শেষে ২৫ মার্চের ভয়াল রাতে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।