চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন   |   খুলনা

চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা ব্যুরো :

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ বাবু মোল্লা (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক পৌঁনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মোল্লা মোটরসাইকেলে করে চিতলমারী সদরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বাবু মোল্লার বাড়ি মাতুয়াইল এলাকায়। তার বাবার নাম নাছির মোল্লা।

চিতলমারী থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।