শিক্ষাক্ষেত্রে গৌরবের নতুন অধ্যায়: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ সোনারগাঁয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত জান্নাতুল ফেরদৌস কবিতা
বিশেষ প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলার প্রাথমিক শিক্ষা অঙ্গনে যোগ হলো নতুন এক গৌরবময় অর্জন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের বাছাই কার্যক্রমে “শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)” হিসেবে নির্বাচিত হয়েছেন জনাবা জান্নাতুল ফেরদৌস কবিতা।
তিনি ৪৯নং বাড়ী মজলিস সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর একজন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, নৈতিক মূল্যবোধ গঠন এবং কাব কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সহকর্মীরা মনে করেন, তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও সৃজনশীল শিক্ষাদান পদ্ধতিই তাঁকে এই সম্মান অর্জনে অনুপ্রাণিত করেছে।
শিক্ষাক্ষেত্রে তাঁর এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন