তুরাগের রানাভোলায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড:নিয়ন্ত্রণে ৫ ইউনিট কাজ করছে
ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন আশিক:
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টা ২৫ মিনিটে স্থানীয় আব্দুর রহমান হাই স্কুলের পাশের বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা নিরলসভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।