বাংলাদেশের জয়ে চাপে পড়ে গেছে ভারত

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন   |   কৃষি

বাংলাদেশের জয়ে চাপে পড়ে গেছে ভারত

ক্রীড়া প্রতিবেদক: 

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। অবিস্বরণীয় জয়ের একদিন পার হলেও এখনো যেন ঘোরের মধ্যে রয়েছে বিশ^ ক্রিকেট। কোথাও উচ্ছাস আর কোথাও চলছে অজিদের সমালোচনা। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের প্রথমবার হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। ডারউইনে ৯ উইকেটের জয়ের পর নাজমুল হোসেন শান্তর দলের পয়েন্ট শতাংশ বেড়ে হয়েছে ৬৬.৬৭। এতে তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে এই হার ভারতের বিশ্ব  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইকে আরও কঠিন করে তুলেছে। বাংলাদেশের কাছে হারলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। নয়টি টেস্ট খেলে প্যাট কামিন্সদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭৫ শতাংশ। টেম্বা বাভুমার দল খেলেছে চারটি টেস্ট। তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ছয়টি টেস্ট খেলে কিউইদের পয়েন্ট ৭২.২২ শতাংশ। তাদের ঠিক পরেই বাংলাদেশ। 

পাঁচ টেস্ট শেষে শান্তদের পয়েন্ট ৬৬.৬৭ শতাংশ, যা ডারউইনে প্রথম টেস্ট শুরুর আগে ছিল ৫৮.৩৩ শতাংশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ফলে বাংলাদেশের পয়েন্ট শতাংশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বাংলাদেশের এই সাফল্যের প্রভাব পড়েছে ভারতের অবস্থানেও। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত আগের মতোই পঞ্চম স্থানে রয়েছে। নয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ। ফলে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবধান এখন আরও স্পষ্ট। ভারতের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে শ্রীলঙ্কা-ভারত টেস্টে বৃষ্টির প্রভাব। গল টেস্টের প্রথম দিন থেকেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের ফল হওয়ার সম্ভাবনা যত কমছে, ততই চাপ বাড়ছে ভারতীয় দলের ওপর। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পর্বে প্রতিটি পয়েন্টই এখন গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ছয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট ৪১.৬৭ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড। ১৩টি টেস্ট খেলে ইংলিশদের পয়েন্ট ২৪.৩৬ শতাংশ। 

তালিকার নিচের দিকে রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ছয়টি টেস্ট শেষে পাকিস্তানের পয়েন্ট ২২.২২ শতাংশ। ১২টি টেস্ট খেলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২০.৮৩ শতাংশ, তালিকার সর্বশেষ অবস্থান তাদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে তাই প্রতিটি দলের জন্য সামনের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া শীর্ষে থাকলেও ডারউইনের হার তাদের নিখুঁত অবস্থানে কিছুটা ধাক্কা দিয়েছে। আর বাংলাদেশের জয় নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি ভারতের সামনে ফাইনালে ওঠার পথটাও করে দিয়েছে আরও কঠিন। অসি-দুর্গের পতন ঘটিয়ে বিশ্ব জয়ের অভিযানে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ২৬ বছরের পথচলায় এখন পর্যন্ত ১৬০ ম্যাচে বাংলাদেশের জয় ২৮টি। এর মধ্যে ১৮টি ঘরের মাঠে ও ১০টি বিদেশে। ১০টি অ্যাওয়ে জয় এসেছে ভিন্ন ছয়টি দেশে। রোববার ডারউইন টেস্ট নয় উইকেটে জিতে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করার আগে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলংকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মাটিতে লাল-সবুজের জয়কেতন উড়িয়েছে টাইগাররা। রইল বাকি তিন। 

ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে এখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি জয় থাকলেও ভারত ও দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাঠেও হারানো যায়নি। এর বাইরে টেস্ট পরিবারের দুই নবীন সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো অ্যাওয়ে টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। তবে ঘরের মাঠে দুদলকেই হারিয়েছেন নাজমুলরা। ২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম অ্যাওয়ে টেস্ট জিতেছিল বাংলাদেশ। ১০টি অ্যাওয়ে জয়ের তিনটি উইন্ডিজের বিপক্ষে। এছাড়া জিম্বাবুয়ে ও পাকিস্তানে দুটি করে এবং শ্রীলংকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একটি করে টেস্ট জিতেছে বাংলাদেশ। এখন বাংলাদেশ দলের চাপে ভারত কি উঠে দাড়াতে পারবে সেটাই দেখার বিষয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট শতাংশ

১. অস্ট্রেলিয়া - ৭৭.৭৮%

২. দক্ষিণ আফ্রিকা - ৭৫%

৩. নিউজিল্যান্ড - ৭২.২২%

৪. বাংলাদেশ - ৬৬.৬৭%

৫. ভারত - ৪৮.১৫%

৬. শ্রীলঙ্কা - ৪১.৬৭%

৭. ইংল্যান্ড - ২৪.৩৬%

৮. পাকিস্তান - ২২.২২%

৯. ওয়েস্ট ইন্ডিজ  - ২০.৮৩%

Advertisement
Advertisement
Advertisement