সংবাদ শিরোনাম

রাজশাহীর মোহনপুরে র‌্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন   |   রাজশাহী

রাজশাহীর মোহনপুরে র‌্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর থানা এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। 

র‌্যাব-৫ জানায়, মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মো. মুকুল ওরফে কালু (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। 

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



Advertisement
Advertisement
Advertisement