সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা শহরের ফুড অফিস মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পরিবার, জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। শহিদ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শহিদ তারেক হোসেনের পিতা মোঃ আশহাদুল ইসলাম ও শহিদ মোঃ মতিউর রহমানের স্ত্রী রোজিনা খাতুনসহ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. শাহাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন।



Advertisement
Advertisement
Advertisement