সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ

মোঃ আশরাফুল ইসলাম :

আসন্ন ইদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণমাঝে নগদ অর্থ ও ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রানিহাটি গুচ্ছগ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেগম রোকেয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের আয়োজনে নগদ অর্থ ছাড়াও চাল ও বিভিন্ন খাবার বিতরণ করা হয়। 


এসময় আরও উপস্থিত ছিলেন, রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. কামাল হোসেন, বেগম রোকেয়া মেমোরিয়াল ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. আসফিন সুলতানা হ্যাপী ও আফরিন সুলতানা, নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম নবী যুবদল নেতা মো. শামীম, হাকিম আলীসহ অন্যান্যরা।