চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থীরা। রোববার বিকাল ও সন্ধ্যায় নিজ নিজ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে সুষ্ঠু- নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানান সাংবাদিকদের কাছে।


আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে কোন আশঙ্কা নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে বিকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক শহাজাহান মিঞা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনিও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।