সৌদির সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ঈদের নামাজ আদায়

 প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন   |   রাজশাহী

সৌদির সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ঈদের নামাজ আদায়

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল ফিতরের  নামাজ আদায় করেছেন। শুক্রবার    জামায়াতের সাথে দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর  উদযাপন করেন তারা।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনােদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন।
সকাল  ৮ টায়  সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী।  শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসুলিরা সেখানে ১০০-২০০ জন নারী - পুরুষ  ঈদ জামায়াতে  অংশগ্রহণ করেন।


বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর ঈদের নামাজ পড়েছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়। এছাড়াও  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা  ও বাগানপাড়া এলাকায়  ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

 চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়,সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে দেশের অনেক জায়গাতেই  ইদের নামাজ আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ও কিছু মানুষ এবারও ঈদের  নামাজ আদায় করেছে ।