সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময়  করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা মনে করছেন, খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি কাজে সেচ সুবিধা বাড়বে, যা এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।