সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এতে উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ১৬ ও ১৭ মার্চ নির্ধারিত স্থানে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছরই দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। এতে নিম্ন আয়ের মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করা সম্ভব হবে।