সংবাদ শিরোনাম

নাচোলে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত: দলমত নির্বিশেষে উন্নয়নের প্রতিশ্রুতি এমপি মিজানুর রহমানের

 প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন   |   রাজশাহী

নাচোলে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত: দলমত নির্বিশেষে উন্নয়নের প্রতিশ্রুতি এমপি মিজানুর রহমানের

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টায় বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান তাকে নির্বাচিত করার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমি এখন দলমত নির্বিশেষে সকলের এমপি। অতীতে সরকারি বরাদ্দের সুফল সাধারণ মানুষ কতটা পেয়েছে তা আপনারা জানেন। তবে এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় যোগ্য ব্যক্তি বাছাই করে প্রতিটি সরকারি বরাদ্দ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।"

​তিনি আরও জানান, এবারের ঈদ উপলক্ষে সরকারি তহবিল থেকে প্রাপ্ত ১০ লক্ষ টাকা এবং ৭০০টি শাড়ি সরকারি প্রতিনিধির উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হোদা, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।

​অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।