দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
ডেক্স নিউজ:
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি জেলায় শনিবার (২৭ জুন) দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া
অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সর্বশেষ সতর্কবার্তায় বলা
হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে
দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে
দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ
বৃষ্টিও হতে পারে।
শনিবার ভোর ৪টা
থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তার আওতায় সংশ্লিষ্ট এলাকার সব
নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ
দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার সর্বশেষ
পরিস্থিতির দিকে নজর রেখে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে